Welcome to our School
About our School
প্রধান শিক্ষকের বাণীঃ চরিত্র গঠন, জ্ঞান অর্জন আর স্বাবলম্বন
যতন করিব মোরা মনের মতন।
প্রাণ প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষানুরাগী আপামর জনসাধারণ, প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন।
প্রযুক্তিগত শিক্ষা, শিক্ষার অনুকূল পরিবেশ, অদম্য আগ্রহে নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে আমাদের আজকের প্রজন্মের শিক্ষার্থী।
"শিক্ষা জাতির মেরুদন্ড" এ সত্যকে অধিক অত্যাধিক গুরুত্ব দিয়ে অন ১৯৬৯ খ্রিস্টাব্দ নাটোর জেলাধীন বড়াইগ্রাম উপজেলার প্রত্যন্ত পল্লী গ্রামে সর্বসাধারণের উদ্যোগে নিশ্চিন্তপুর দিমুখী উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয় । প্রতিষ্ঠা কাল থেকে বিদ্যালয়টি সহ শিক্ষা সহ পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। চতুর্থ শিল্প বিপ্লবের পৃথিবীতে প্রতিটি দেশ নিজেদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে চরম প্রতিযোগিতায় ব্যস্ত । এক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এক্ষেত্রে শিক্ষা হলো মূল মন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন । এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, সময়োপযোগী পাঠ্যক্রম, শিক্ষা বন্ধব পরিবেশ । আমার বিশ্বাস নিশ্চিন্তপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সব কিছুর সমন্বয় করে সামনে অগ্রসর হচ্ছে।
পরিশেষে এই ওয়েবসাইটটি বিদ্যালয়ের সকল তথ্য আদান-প্রদানে নাগরিক সেবায় সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবার মান উন্নত করবে এই প্রত্যাশা করছি।





















